Home First post কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠান

কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠান

by sokalsandhya
0 comments

আগরতলা : কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ‘আজকের ফরিয়াদ’-এর সম্পাদক শানিত দেবরায়, বিশিষ্ট সমাজসেবী ফুলন ভট্টাচার্যী এবং ‘স্যন্দন’ পত্রিকার সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এদিন মোট ১০ জন কৃতি নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি একজন চিত্র সাংবাদিক ও একজন সাংবাদিককে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তারা নারীদের অবদান ও সমাজে তাদের ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ ক

রেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles