9
আগরতলা : এস.ইউ.সি.আই.সি-র উদ্যোগে পালন করা হল আন্তর্জাতিক মে দিবস। রাজধানীর বটতলা এলাকায় এস.ইউ.সি.আই.সি-র উদ্যোগে মে দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। সংগঠনের নেতৃত্বরা জানান প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এস.ইউ.সি.আই.সি-র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করছে। কারন বহু লড়াই আন্দোলনের ফলে শ্রমিকরা তাদের অধিকার অর্জন করেছিল। বর্তমানে রাষ্ট্রে রাষ্ট্রে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভারতেও একই অবস্থা।