Home First post অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় ধর্মঘট রাজ্যেও সফল

অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় ধর্মঘট রাজ্যেও সফল

by sokalsandhya
0 comments

আগরতলা : রাজ্যেও সফল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় ধর্মঘট। একাধিক দাবিকে সামনে রেখে বুধবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। রাজ্যের ঔষধ বিক্রেতারাও এই ধর্মঘটকে সমর্থন করেছে। এইদিন রাজ্য জুড়ে সকাল থেকে বন্ধ সকল ঔষধের দোকান। রাজ্যের ঔষধ বিক্রেতারা জানান করোনার প্রকোপ চলাকালিন সময় অনলাইন মেডিসিন পরিষেবা চালু করা হয়। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ নেই। দেখা যাচ্ছে দাক্তারের প্রেসক্রিপশন নকল করে অনলাইনে নেশা সামগ্রী পৌঁছে যাচ্ছে যুব সমাজের কাছে। এই অনলাইন মেডিসিন পরিষেবার ফলে আর্থিক ভাবে ক্ষতির সন্মুখিন ঔষধ ব্যবসায়ী সহ এম.আর-রা। কারন এম.আর-রা ডাক্তারের কাছে গিয়ে নতুন নতুন মেডিসিনের বিষয়ে অবগত করে। দেখা যায় ডাক্তাররা সেই ঔষধ প্রেসক্রিপশন করার পর ক্রেতারা অনলাইনে বেশি টাকা ছাড়ের বিনিময়ে সরাসরি কোম্পানি থেকে সেই মেডিসিন নিয়ে আসছে। তাই তাদের দাবি অনলাইন মেডিসিন পরিষেবা বন্ধ করা হোক।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles