Home First post কৈলাশহরের আকাশবাণী অফিসের বিষয় নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিকট চিঠি প্রেরন করলেন বিধায়ক বীরজিৎ সিনহা

কৈলাশহরের আকাশবাণী অফিসের বিষয় নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিকট চিঠি প্রেরন করলেন বিধায়ক বীরজিৎ সিনহা

by sokalsandhya
0 comments

আগরতলা : কৈলাশহরের আকাশবাণী অফিসের বেহাল অবস্থা নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিকট চিঠি প্রেরন করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি দাবি জানান কৈলাশহরের আকাশবাণী অফিসটি আগের ন্যায় সচ্ছল করা হোক। বিধায়ক বীরজিৎ সিনহা জানান কৈলাশহরের আকাশবাণী অফিসটি বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। একটা সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল এই আকাশবানী অফিসটি। এই অফিসের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সরকারি উন্নয়ন মূলক কাজের প্রচার করা হতো। বর্তমানে এই আকাশবাণী অফিসটি মুখ থুবড়ে পড়েছে। অফিসের ইনচার্জ নিয়মিত অফিসে আসেন না। তাই এই অফিসটির হাল ফিরানোর জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নিকট তিনি চিঠি প্রেরন করেছেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles