আগরতলা : বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথার জন্য আমতলি এলাকার বাসিন্দা বিভা দেবনাথকে আইজিএম হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। বিভা দেবনাথের পরিবারের এক সদস্য জানান বিভা দেবনাথকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভর্তি করা হয় প্রসুতি বিভাগে। কিন্তু হাসপাতালে কোন সিনিয়র ডাক্তার ছিল না। জুনিয়র ডাক্তাররা ৩ ঘণ্টা পর পর বিভা দেবনাথকে দেখে যায়। এইদিকে বিভা দেবনাথ প্রসব বেদনার জন্য কান্না ও চিৎকার করছিল। কিন্তু জুনিয়র চিকিৎসকরা কোন কিছুই করে নি। এই ভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে। রাতভর বিভা দেবনাথ কান্না ও চিৎকার করলেও চিকিৎসকরা কোন কিছুই করে নি। শেষ পর্যন্ত শুক্রবার ভোরে এক চিকিৎসক গিয়ে বিভা দেবনাথকে দেখেন। বিভা দেবনাথকে দেখার পর ঐ চিকিৎসক জানিয়ে দেন বিভা দেবনাথের মৃত্যু হয়েছে। বিভা দেবনাথকে মৃত ঘোষণা করার পর পরিবারের লোকজন হাসপাতালে উত্তেজিত হয়ে পড়ে। মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারনে বিভা দেবনাথের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে আইজিএম হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির ফলে এক গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগ উঠল
6