আগরতলা : রাজধানীর দুর্জয়নগর এএনএম বিল্ডিং সরজমিনে পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের সচিব। এইদিন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তের সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এইদিন এএনএম বিল্ডিং পরিদর্শনের পর জানান আইজিএম হাসপাতালে রোগীর চাপ অনেকটা বেশি। তাই আগরতলা সরকারি নার্সিং কলেজ যেখানে ডিগ্রি কোর্সের ব্যবস্থা রয়েছে এবং ডিপ্লোমা কোর্সের জন্য নার্সিং-এর যে প্রতিষ্ঠান রয়েছে, সেই গুলিকে দুর্জয়নগর এএনএম বিল্ডিং-এ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যালেশ কম্পাউন্ডে যে নার্সিং প্রশিক্ষণের প্রতিষ্ঠান রয়েছে, সেটিকেও এই এএনএম বিল্ডিং-এ স্থানান্তর করা হবে। এনএনএম বিল্ডিং-এর পাশে আরও জায়গা রয়েছে, সেখানে আগামিদিনে বালক ও বালিকার হোস্টেল নির্মাণ করা হবে। আগামি দুই মাসের মধ্যে এনএনএম বিল্ডিং সম্পূর্ণ ভাবে প্রস্তুত করে সেখানে নার্সিং প্রতিষ্ঠান গুলিকে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।
দুর্জয়নগর এএনএম বিল্ডিং সরজমিনে পরিদর্শন স্বাস্থ্য দপ্তরের সচিবের
6