আগরতলা : আগরতলা পুর নিগমের ৪১ ও ৪২ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা গুলি সরজমিনে ঘুরে দেখলেন মেয়র। এইদিন মেয়র দিপক মজুমদারের সাথে ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। উল্লেখ্য পুর নিগমের ৪১ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের মৃত্যুর পর এই ওয়ার্ডটি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বর্তমানে দেখছেন। এইদিন পুর নিগমের ৪১ ও ৪২ নং ওয়ার্ড পরিদর্শনের পর মেয়র দিপক মজুমদার জানান ৪১ নং ওয়ার্ডে দীর্ঘ বছর ধরে কোন কাজ হয় নি। তাই এলাকাবাসির দীর্ঘ দিনের দাবি এলাকার ড্রেইন ও রাস্তা গুলি সংস্কার করা হোক। তাই এইদিন এলাকার ড্রেইন ও রাস্তা গুলি পরিদর্শন করেছেন। কথা বলেছেন এলাকাবাসিদের সাথে। এলাকার সমস্যা গুলি সমাধানের চেষ্টা করা হবে। তবে বর্ষার আগে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যা গুলি সমাধান করা হবে বলে জানান তিনি।
আগরতলা পুর নিগমের ৪১ ও ৪২ নং ওয়ার্ড এলাকা ঘুরে দেখলেন মেয়র
6