Home First post নিরাপদ পানীয় জল খুবই গুরুত্বপূর্ণঃমুখ্যমন্ত্রী

নিরাপদ পানীয় জল খুবই গুরুত্বপূর্ণঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা : রবীন্দ্র শতবার্ষিকী ভবন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজ টিলায় ৬.৮১ এম.এল.ডি ক্ষমতা সম্পন্ন ভূপৃষ্ঠস্থ জল শোধন প্ল্যান্ট ও ৬৮০ কে.এল ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং র্যা পিড রেসপন্স টিমের গাড়ি, ট্রাক-মাউন্টেড জলের ট্যাঙ্কার ও এআই-ভিত্তিক আই.ভি.আর কলিং ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অভিযোগ নিবারণ ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক ব্যবস্থা ও প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে থাকলে অন্যান্য শহরের সাথে তাল মিলিয়ে উন্নয়ন সম্ভব হবে না। এবং সাধারণ মানুষের প্রয়োজন মেটানো যাবে না। প্রযুক্তিকে ব্যবহার করে আগরতলা শহরে জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। নিরাপদ পানীয় জল খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা সাধারণ মানুষের মৌলিক অধিকার। সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানীয় জল খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে বিশুদ্ধ পানীয় জল প্রদানের কাজ করে যাচ্ছে জল বোর্ড। আগরতলার কলেজ টিলায় ১৯৬৬ সালে একটি জল শোধনাগার করা হয়েছিল। যদিও সেইটি অনেক ছোট। তবে তৎকালীন সময় এই জল শোধনাগারের জল আগরতলা শহরে সরবরাহ করা হতো। সময়ের সাথে সাথে জলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই পরবর্তী সময় আরও একটি জল শোধনাগার করা হয়। কিন্তু তারপরও বর্তমানে জলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই নতুন করে কলেজ টিলায় ৬.৮১ এম.এল.ডি ক্ষমতা সম্পন্ন ভূপৃষ্ঠস্থ জল শোধন প্ল্যান্ট ও ৬৮০ কে.এল ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্কের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোন কিছু নির্মাণ করলে হবে না। সময়ে সময়ে তার সংস্কারেরও প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন সমস্যা হবে। কিন্তু সমস্যা হলে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। তার জন্য র্যা পিড রেসপন্স টিম করা হয়েছে। কোথাও কোন সমস্যা হলে এই র্যা পিড রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে চলে যাবে। এআই-ভিত্তিক আই.ভি.আর কলিং ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অভিযোগ জানানোরও ব্যবস্থা করা হয়েছে। আগরতলা পুর নিগমের চারটি জোনে চারটি র্যা পিড রেসপন্স টিমের গাড়ি থাকবে। সমস্যার দ্রুত সমাধান ও অভিযোগ যেন কম আসে তার জন্য এই ব্যবস্থা গুলি করা হয়েছে। ১০ টি ট্রাক-মাউন্টেড জলের ট্যাঙ্কার ক্রয় করা হয়েছে। কোন স্থানে জনসমাগম হলে সেখানে এই ট্যাঙ্কার গুলি দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এই ক্ষেত্রে এক লিটার জলের মূল্য ১ টাকা ধার্য করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles