আগরতলা : রাজধানীর ধলেশ্বরস্থিত তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল ষষ্ঠী পূজা। ১৬ বছর ধরে মহিলাদের উদ্যোগে এই পূজা হয়ে আসছে। শারদোৎসবের আবহে শুক্রবার সকালে বিভিন্ন পূজা মন্ডপের পাশাপাশি ধলেশ্বর এলাকার তরুণ সংঘের পূজা মণ্ডপেও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় দেবী দুর্গার ষষ্ঠী পূজা। উল্লেখ্য দীর্ঘ ১৬ বছর ধরে মহিলাদের উদ্যোগে এই পূজা হয়ে আসছে। শুক্রবার সকালে পূজার প্রস্তুতি হিসেবে মহিলারা মঙ্গলঘট নিয়ে জল আনতে যান। তারপর নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় ষষ্ঠী পূজা। মহিলাদের সক্রিয় অংশগ্রহণে পূজামণ্ডপে তৈরি হয় ভক্তিময় পরিবেশ। পঞ্জিকা অনুসারে, এই বছর ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার ক্ষেত্রে সকালের নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল পূজার আচার সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বারবেলার কারণে সকাল ৮ টা ৩০ মিনিটের মধ্যে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা শেষ করার নির্দেশ ছিল। অপরদিকে পূর্বাহ্ণের সময়সীমা সকাল ৯ টা ২৭ থেকে ৯ টা ২৮ মিনিটের মধ্যেই শেষ হওয়ায় সকাল সকাল পূজার আয়োজন সম্পন্ন করার তৎপরতা দেখা যায়। শাস্ত্রীয় রীতি অনুসারে, ষষ্ঠীর সন্ধ্যায় দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আচারও বিশেষ গুরুত্ব বহন করে। সব মিলিয়ে ধলেশ্বর তরুণ সংঘের এই মহিলা পরিচালিত দুর্গাপূজা এলাকায় শারদোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
মহিলা দ্বারা পরিচালিত রাজধানীর ধলেশ্বরস্থিত তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল ষষ্ঠী পূজা
6