Home » আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়ল সিপিআইএম

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়ল সিপিআইএম

by sokalsandhya
0 comments

আগরতলা : আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লো সিপিআইএম। রবিবার সি পি আই এম যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে পুর নিগমের ৩০ নং ওয়ার্ডের ৫ নং বুথে বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। বাড়ি বাড়ি ভোট প্রচারে উপস্থিত ছিলেন দলের নেত্রী নিলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। নিলাঞ্জনা রায় জানান গণতন্ত্রকে একেবারে তলানিতে নিয়ে গেছে বর্তমান শাসক দল। তারা ক্ষমতায় থেকে তারাই আবার গণতন্ত্র বাঁচানোর দাবি নিয়ে আগরতলা শহরে মিছিলের নামে উদ্দাম নৃত্য করলো। তিনি আরও জানান গণতন্ত্র পুনঃরুদ্ধারের দাবি নিয়ে এইবারে পুর নিগমের নির্বাচনে তারা লড়াই করবেন। এতে তারা জয়ী হবেন বলেও জানান।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles