ক্রীড়া প্রতিনিধি, আগরতলা : ৬ নভেম্বর।। আগরতলার চানমারিস্থিত ‘সিক্স বক্স অ্যান্ড ডাগ আউট ক্যাফে’র নবনির্মিত টার্ফ উইকেটে অনুষ্ঠিত হয়ে গেল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব-এরসাংবাদিক বিনোদন ক্লাব-এর এক আকর্ষণীয় ফ্ল্যাডলাইট প্রদর্শনী ক্রিকেট ও ফুটবল ম্যাচ। নন্দননগর সংলগ্ন এই আধুনিক মাঠে বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হওয়া এই জমজমাট ইভেন্টে নির্ধারিত মাত্র দুই ঘণ্টার মধ্যে দারুণ বিনোদন ও ক্রীড়া নৈপুণ্যের সাক্ষী থাকেন উপস্থিত সকলে। নির্ধারিত রিপোর্টিং সময়ে ক্লাবের সকল সদস্য ও খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করেন।
এবারের ক্রিকেট মরশুমের প্রাক্কালে এ ধরনের একটি উপভোগ্য রিক্রিয়েটিভ বা বিনোদনমূলক ম্যাচ খেলায় ক্লাবের সকল সদস্য দারুণ আনন্দ উপভোগ করেন। আয়োজকদের মতে, মরশুম শুরুর আগে এই ধরনের ম্যাচ সদস্য খেলোয়াড়দের নিজেদের বেশ ভালোভাবেই ওয়ার্ম-আপ বা প্রস্তুতি সেরে নিতে সাহায্য করেছে, যা আগত প্রতিযোগিতায় তাদের আরও চনমনে রাখবে।
সিক্স বক্স টার্ফ উইকেটে জেআরসি-র জমজমাট প্রদর্শনী ক্রিকেট ও ফুটবল
7