Home » রাজ্যপালের হাত ধরে আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন হল বুধবার

রাজ্যপালের হাত ধরে আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন হল বুধবার

by sokalsandhya
0 comments

আগরতলা, ১২ নভেম্বর: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই আসরের উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই আসরে অংশগ্রহণ করে ১৯ টি বিশ্ববিদ্যালয়। জাতীয় ক্রীড়াঙ্গনে ত্রিপুরার মর্যাদা ও পরিচিতিকে আরও উজ্জ্বল করে তুলতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হচ্ছে জাতীয় স্তরের মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় দেশের ১৯ টি ইউনিভার্সিটির মহিলা বাস্কেটবল খেলোয়াড় অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই জীবনের দিক সম্পূর্ণ হয়ে যায়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles