Home » আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৫ নভেম্বর: — আগরতলা পুর নিগমের নির্বাচনে সামনে রেখে সম্প্রতি পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হয় সিপিআইএম কর্মী সমর্থকরা। তার মধ্যে কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক বেশি আঘাতপ্রাপ্ত হয়। আহত দলীয় কর্মীদের দেখতে রবিবার তাদের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আক্রান্ত দলীয় কর্মী লোহিত গাঙ্গুলী, সঞ্জয় দেববর্মা ও স্মৃতিময় রায়ের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মানিক সরকার। পাশাপাশি গোটা ঘটনার বিষয়ে অবগত হন তিনি। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৯ নং ওয়ার্ড এলাকায় বামফ্রন্ট কর্মী সমর্থকরা ভোট প্রচারে বের হলে তাদের উপর আক্রমণ সংগঠিত করা হয়। ঐ এলাকায় বিজেপির একটি মণ্ডল অফিস রয়েছে। সেখান থেকে প্রস্তুতি নিয়ে বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। শাসক দল নিজেরা ভয়ে আছে। তাই তারা বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে। যারা আক্রমণ করেছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। মানিক সরকার এইদিন বিস্ময় প্রকাশ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ঘটনাটিকে অস্বীকার করেছেন। এইটা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশা করা যায় না।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles