আগরতলা, ২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এইদিন রাজধানীর জগন্নাথ বাড়ি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের সুবিধা অসুবিধা গুলি মনোযোগ দিয়ে শুনেন। একই সাথে বিজেপি প্রার্থী রত্না দত্তর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান আগরতলা পুর নিগমের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। মানুষ বিজেপিকে চাইছে। পুর ও নগর নির্বাচনে এইবার ভালো ফলাফল হবে বিজেপির। বিরোধীদের সাথে মানুষ নেই। বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য।
বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্যঃমুখ্যমন্ত্রী
9