Home First post পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সড়ক অবরোধ এবিভিপি-র

পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সড়ক অবরোধ এবিভিপি-র

by sokalsandhya
0 comments

আগরতলা : রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সড়ক অবরোধ এবিভিপি-র। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাধারঘাট শাখার পক্ষ থেকে এইদিন রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি সড়ক অবরোধ করা হয়। একই সাথে এইদিন রাম ঠাকুর কলেজের প্রফেসর শ্যামল দাসের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় ছাত্র-ছাত্রিরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আগরতলা মহা নগর শাখার সহসম্পাদক সুমিত ঘোষ জানান সম্প্রতি ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের অধিন বিভিন্ন কলেজের চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায় বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসার পরও তাদেরকে পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। আবার অনেক পরীক্ষার্থীর বেক পেপার এসেছে। তারই প্রতিবাদে এইদিন রাম ঠাকুর কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করা হয়েছে। আগামিদিনে ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় সঠিক উত্তর না দিলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন সুমিত ঘোষ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles