5
আগরতলা : অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এইদিন রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। সাথে উপস্থিত ছিলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল সহ অন্যান্যরা। সম্মেলনে আলোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় মশার উপদ্রব বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন।