আগরতলা : সাড়া ভারত নারি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিনের আলোচনা সভা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের করনীয় কর্তব্য বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিকা ঘোষ। সাথে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা সহ অন্যান্যরা। সংগঠনের সর্বভারতীয় সাধারন সম্পাদিকা জানান বিজেপি এবং আরএসএস-এর উত্থানের বিরুদ্ধে সকল শক্তি দিয়ে লড়াই করবে সারা ভারত গণতান্ত্রিক নারি সমিতি। বিজেপি সরকার একটা জন বিরোধী ও মহিলা বিরোধী সরকার। বিজেপি সরকার যুদ্ধে অজুহাতে পেট্রোল ডিজেল সবকিছুর মূল্য বৃদ্ধি করছে।
বিজেপি সরকার একটা জন বিরোধী ও মহিলা বিরোধী সরকারঃনারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিকা
18