আগরতলা : আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে আয়োজিত ইন্ডোর গেমস টুর্নামেন্ট ফের শুরু হয়েছে রবিবার থেকে। এইদিন দুপুরে টেবিল টেনিস প্রতিযোগিতা হয়। তারপর অনুষ্ঠিত হয় চাইনিজ চেকার প্রতিযোগিতা। দুইটি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনার অভিষেক দে, আগরতলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রঞ্জন রায়, সহসভানেএী চিএা রায়, এিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সচিব অভিষেক দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের টেবিল টেনিস প্রতিযোগিতায় ৮ জন সাংবাদিক অংশগ্রহণ করে। এছাড়াও ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় ক্যারম একক এবং ২৬ সেপ্টেম্বর দুপুর ২ টা থেকে এন.এস.আর.সি.সি-র ব্যাডমিন্টন হলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা একক পুরুষ ও মহিলা বিভাগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিপুল সংখ্যক সাংবাদিক খেলায় অংশ গ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছে। ইতিপূর্বে স্পোর্টস সাবকমিটির উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে লুডো,, দাবা এবং ফুটবল টুর্নামেন্ট।