16
আগরতলা : চুরি যাওয়া সামগ্রী সহ ৯ জন চোরকে আটক করতে সক্ষম হল এন.সি.সি থানার পুলিশ। মঙ্গলবার তাদেরকে আটক করা হয়। এন.সি.সি থানার ওসি পরিতোষ দাস জানান মঙ্গলবার ল্যান্ড রিকুইজিশন অফিস থেকে এনসিসি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পত্রে উল্লেখ করা হয় তাদের অফিস থেকে এসি মেশিনের কপারের তার, কম্পিউটারের তার, সহ বেশকিছু সামগ্রী এবং আসবাবপত্র চুরি হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এই চুরির ঘটনায় যুক্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিশ।