আগরতলা : আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি সহ প্রদেশ বিজেপির কোর কমিটির অন্যান্য সদস্য সদস্যারা। এইদিনের বৈঠক শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান এইদিন প্রদেশ বিজেপির কোর কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সামনে পুর নির্বাচন। সেই নির্বাচনে বিজেপির রণ কৌশল কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান পুর নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে প্রার্থী বাছাইর কাজ শেষ হয়ে যাবে।
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক
20