আগরতলা : ১৯ ও ২০ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘মিস্টার ত্রিপুরা’ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। যার পুরস্কার মূল্য ৩ লক্ষ টাকা। ১৯ ও ২০ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় মোট ৩ লক্ষ টাকার আকর্ষণীয় নগদ পুরস্কার রয়েছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন রাজ্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে তারা জানান জেলা স্তরের প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ১৯ ও ২০ ডিসেম্বর। বিগত বছর প্রাইজ মানি ছিল দেড় লক্ষ টাকা। এই বছর তা বৃদ্ধি করে ৩ লক্ষ টাকা।
১৯ ও ২০ ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে ‘মিস্টার ত্রিপুরা’ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ
25