আগরতলা, ৮ নভেম্বর: রাজধানীর যোগেন্দ্রনগর কাটাশেওলা এলাকায় ফের ছিনতাইর ঘটনা সংগঠিত করলো ছিনতাইকারিরা। এলাকার এক মহিলা অন্যান্য দিনের ন্যায় রবিবার সকালেও প্রাতঃ ভ্রমণে বের হন। প্রাতঃ ভ্রমণ থেকে বাড়িতে ফিরে আসার সময় বাইকে করে এসে দুই ছিতাইকারি মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। ঐ মহিলা জানান তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন ওনার সামনের দিক থেকে দুই যুবক একটি বাইকে করে আসে। ওনাকে ক্রস করে যাওয়ার পর ঐ দুই যুবক বাইকটি ঘুরিয়ে ওনার দিকে আসে। এবং ওনার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিনতাই করে নিয়ে যায়। যে বাইকটি নিয়ে এসেছিল ছিনতাইকারিরা সেই বাইকে কোন নাম্বার প্লেট ছিল না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
সাতসকালে যোগেন্দ্রনগর কাটাশেওলা এলাকায় মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
4