4
আগরতলা, ৮ নভেম্বর : আসামের গুয়াহাটিতে ২৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় নর্থইস্ট প্যারা স্পোর্টস মিট। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য রাজ্য দল গঠনের প্রক্রিয়া শেষ হয় রবিবার। এইদিন রাজধানীর এন.এস.আর.সি.সি প্রাঙ্গণে প্যারা অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোকসিয়া, টেবিল টেনিস ও দাবার নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই প্যারা সুইমিংয়ের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে শুক্রবার। ছয়টি ইভেন্টে নির্বাচিত খেলোয়াড়েরা ২৫ নভেম্বর গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন সরকার।