Home » মানুষের সঙ্গে প্রতারনা করে ২০১৮ সালে সরকার দখল করেছে বর্তমান শাসক দলঃমানিক সরকার

মানুষের সঙ্গে প্রতারনা করে ২০১৮ সালে সরকার দখল করেছে বর্তমান শাসক দলঃমানিক সরকার

by sokalsandhya
0 comments

ধর্মনগর, ২১ নভেম্বর: – প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই শনিবার ধর্মনগরের ডিএনভি ময়দানে অনুষ্ঠিত হলো সিপিএম-এর নির্বাচনী জনসভা। আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে ২৫টি ওয়ার্ডের দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের শীর্ষ নেতা মানিক সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দীর্ঘ বক্তব্যে সিপিএম নেতা মানিক বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে জ্বালাময়ী আলোচনা করেন। তাঁর দাবি প্রতারনা করেই এই সরকার ক্ষমতায় এসেছে। ২০১৮তেও এবং ২০২৩ এও। কারন তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। মানিক সরকার বলেন, বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের কাজ হয়েছে। সেই সময় বহিরাজ্য থেকেও ঠিকাদাররা ত্রিপুরায় কাজ করতে আসতেন। কিন্তু বর্তমানে শাসকদলের নেতাদের কাটমানি ও বিভিন্ন অনিয়মের কারণে বহিরাজ্যের ঠিকাদারদের আসা বন্ধ হয়ে গিয়েছে। মানিক সরকার আরও বলেন, রাজ্যের বিভিন্ন মহকুমা ও এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার অধিকাংশই বামফ্রন্ট সরকারের আমলে শুরু হয়েছিল। অথচ বর্তমান বিজেপি সরকার সেই উন্নয়নের কৃতিত্ব নিজেদের বলে দাবি করছে। কিন্তু সাধারণ মানুষ বিজেপির এই প্রচারে আর বিশ্বাস করছেন না। এর পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগও তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের বেশ কয়েকটি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলিকে প্রার্থী দিতে বাধা দিয়েছেন শাসকদলের নেতারা। পাশাপাশি বিজেপি সরকার শুধুমাত্র প্রতিশ্রুতির ওপর ভরসা করে চলছে বলেও কটাক্ষ করেন তিনি। এদিন এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। এই সভা থেকে ধর্মনগর পুর পরিষদের ২৫টি ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থীদের সমর্থনে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান বাম নেতৃত্ব। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নির্বাচনী সভাকে কেন্দ্র করে বাম কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles