Home » বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটে নিঃমুখ্যমন্ত্রী

বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটে নিঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

বিশ্রামগঞ্জ, ২১ নভেম্বর: – নবগঠিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শচীন দেববর্মন স্মৃতি কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হলো নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন অনেক বাধা বিপত্তির মধ্যদিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন করা হয়েছে। অনেক বুঝে এই নগর পঞ্চায়েত গঠন করা হয়েছে। মানুষের স্বার্থে, মানুষের মৌলিক সুযোগ সুবিধা গুলি প্রদানের লক্ষ্যে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাচ্ছে। বিরোধীরা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নানান নাটক মঞ্চস্থ করে যাচ্ছে। এতদিন ধরে তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুর ও নগর ভোট করার দাবি জানিয়ে আসছে। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হবে। এখন বিরোধীদের কাছে আর কোন ইস্যু নেই। তারপরও তারা কোন না কোন বিষয় নিয়ে কথা বলে যাবে। তাই তাদের থেকে সাবধান থাকতে হবে। বিগত পুর ও নগর নির্বাচনে ২০ টির মধ্যে ২০ টিতে বিজেপি জয়ী হয়েছে। এইবার ২১ টি পুর ও নগর সংস্থার মধ্যে ২১ টিতে জয়ী হবে বিজেপি। এই নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে। আগে দেখা যেত কংগ্রেস ও সিপিআইএম-এর দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি। বর্তমানে রাজ্যেও দেখা যায় কংগ্রেস ও সিপিআইএম-এর দোস্তি। মানুষ বর্তমানে তাদের সাথে নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান নির্বাচনের আগে ও পড়ে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ করা কমিউনিস্টদের কাজ। রাজ্যের মানুষ ৩৫ বছর দেখেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটে নি। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর ধীরে ধীরে রাজ্যে কর্মসংস্কৃতি ফিরে আসতে শুরু করেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মন্ডল সভাপতি তাপস দাস, নির্বাচনী ইনচার্জ দেবব্রত ভচার্য সহ অন্যান্যরা। এইদিনের জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles