20
আগরতলা, ২৪ নভেম্বর:- আগরতলা পুর নিগমের ৫০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার বিধানসভার উপাধ্যক্ষর। মঙ্গলবার সকালে ৫০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রিংকি দাস ভৌমিককে সাথে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন রাম প্রসাদ পাল। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে গণদেবতাদের নিকট বিজেপি প্রার্থীর হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামপ্রসাদ পাল জানান ৫০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। এই ওয়ার্ডে কংগ্রেস ও বামফ্রন্টের হয়ে যারা প্রার্থী হয়েছে তাদের সাথে জনগণের কোন যোগাযোগ নেই। তাদের সাথে মানুষ নেই। ইতিমধ্যে বিরোধীরা তাদের পরাজয় মেনে নিয়েছে।