12
আগরতলা, ২৯ নভেম্বর:- সিমানা পুনঃনির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিল সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই অধিবেশনকে সামনে রেখে রবিবার দিল্লি পাড়ি দিলেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য। দিল্লি যাওয়ার পূর্বে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান সিমানা পুনঃনির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিল এইবারের অধিবেশনে পাশ হয়ে যাবে। এতে আগামিদিনে ভারতবর্ষের জন্য ভালো হবে। সিমানা পুনঃনির্ধারণ দীর্ঘ দিন ধরে প্রয়োজন ছিল। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। সংসদে বিলটি পেশ করা হবে। সংসদে বিলটি পাশের পর রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। তারপর এই আইন কার্যকর করা হবে।