সিপিএম রাজ্য দপ্তরে প্রয়াত বাম শ্রমিক নেতাকে শেষ শ্রদ্ধা মানিক সরকারের

আগরতলা : না ফেরার দেশে বাম শ্রমিক নেতা চঞ্চল মজুমদার। দীর্ঘদিন রোগভোগের পর চলে গেলেন বাম শ্রমিক নেতা চঞ্চল মজুমদার। শনিবার ভোরে নিজ বাড়িতে প্রয়াত হন। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান শ্রমিক নেতৃত্ব। নিজ বাড়ি থেকে প্রয়াত বাম শ্রমিক নেতা চঞ্চল মজুমদারের দেহ নিয়ে আসা হয় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় পুরনো মোটর স্ট্যান্ডে। সেখানে সংগঠনের পতাকা দিয়ে ঢেকে দিয়ে শেষ শ্রদ্ধা জানান মোটর শ্রমিক নেতৃত্ব। এর পরে প্রয়াত নেতার শবদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম পশ্চিম জিলা অফিস হয়ে দলের রাজ্য দপ্তরে। সেখানে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিএম নেতা মানিক দে, নারায়ণ কর, শঙ্কর দত্ত ও রাজেন্দ্র রিয়াং। এর পরে প্রয়াত বাম শ্রমিক নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম নেতা নারায়ণ কর, মানিক দে, পবিত্র কর, রতন ভৌমিক, শঙ্কর প্রসাদ দত্ত, রাজেন্দ্র রিয়াং, সমর চক্রবর্তী, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। সিপিএম রাজ্য দপ্তর হয়ে শবদেহ নিয়ে যাওয়া হয় অফিস লেন সি আই টি ইউ রাজ্য দপ্তরে। সেখানেও ফুলেল শ্রদ্ধা জানানো হয় প্রয়াত নেতাকে। প্রতিক্রিয়ায় সিপিএম নেতা তথা সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে প্রয়াত নেতার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, চঞ্চল মজুমদারের প্রয়াণে পরিবহণ তথা গোটা শ্রমিক আন্দোলনের বিরাট ক্ষতি।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি