আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পূজা-অর্চনার মাধ্যমে মানুষের মধ্যে মহাকুম্ভের জল বিলি বিএইচপি-র

আগরতলা : আগরতলার আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পূজা-অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় মহাকুম্ভের অমৃত জল। এবছর ১৪৪ বছর পর হলো মহাকুম্ভ। আর সেখান থেকে পবিত্র গঙ্গা, যমুনা, সরস্বতীর জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ। যারা বিভিন্ন কারণে আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেনি, তাদের জন্য এই পবিত্র অমৃত জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই জল বিতরণ করা হচ্ছে। পশ্চিম জেলার উদ্যোগে রবিবার আগরতলার আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পূজা-অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এই কর্মসূচী ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় সংগঠনের সদস্যদের মধ্যে।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ