মন্ত্রী রতন নাথের মন্তব্যের প্রতিবাদে সকলকে পথে নামার আহ্বান বাম ছাত্র যুব নেতৃত্বের

আগরতলা : বিধানসভায় বিরোধী দলনেতাকে জাত তুলে মন্ত্রী রতন নাথের মন্তব্যের প্রতিবাদে সরব বাম ছাত্র যুব সংগঠন। মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সকল অংশের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ছাত্র- যুব নেতৃত্ব। সোমবার বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের সমালোচনা করতে গিয়ে বিরোধী দলনেতার জাত নিয়ে মন্তব্য করেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী রতন লাল নাথের এই মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানালো বামপন্থী ছাত্র-যুব সংগঠন । চারটি সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব বলে মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতাকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ ও নিন্দা জানায় বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠন। বিজেপি, আরএসএস বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে। তারই বহিপ্রকাশ মন্ত্রী রতন লাল নাথের মন্তব্য। বাম ছাত্র- যুব নেতৃত্ব রতন নাথের বক্তব্যের কড়া নিন্দা জানান।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা