বিরোধী দলনেতার অভিযোগ খণ্ডন করেছেন বিধানসভার মুখ্য সচেতক

আগরতলা : সাংবাদিক সম্মেলনে মিথ্যার বেসাতি করেছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। বুধবার সন্ধ্যায় বিধানসভায় নিজ কক্ষে পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি বলেন, অধ্যক্ষের প্রতি বিদ্বেষ জানিয়ে বাম বিধায়করা বিধানসভা অধিবেশন বয়কট করেছেন। এদিন জিতেন বাবুর বিভিন্ন অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেন। মুখ্য সচেতক দাবি করেন, বিরোধী দলনেতা যা চেয়েছেন সময় মতো বিধানসভার অধ্যক্ষ সব কিছু দিয়েছেন। এতো সৌজন্যতা দেখানোর পরেও বিরোধী দলনেতা অধ্যক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছেন।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা