আইনজীবী অরিন্দম ভট্টাচার্য আক্রান্ত হাইলাকান্দি পেশাগত কাজে গিয়ে

আগরতলা : আসামে গিয়ে আক্রান্ত ত্রিপুরার এক আইনজীবী। পেশাগত কাজে পার্শ্ববর্তি রাজ্যে গিয়ে আক্রান্ত ত্রিপুরার এক আইনজীবী। আক্রান্ত আইনজীবীর নাম অরিন্দম ভট্টাচার্য। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে আসামের হাইলাকান্দি এলাকায়। জানা গেছে একটি মামলায় আইনি লড়াইয়ের জন্য আইনজীবী গিয়েছিলেন হাইলাকান্দি। ফেরার পথে উনার গাড়ির উপরে আক্রমণ করে কতিপয় লোকজন। শারীরিক ভাবে নিগ্রহ করা হয় আইনজীবী ও গাড়ির চালককে। ঘটনা আগরতলায় এসে পৌঁছতেই ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক তৎক্ষণাৎ পশ্চিম জেলা পুলিস প্রশাসনের দ্বারস্থ হন। পুলিসের তরফে সেখানকার পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা গেছে পরে হাইলাকান্দির পুলিস আইনজীবী অরিন্দম ভট্টাচার্যকে ত্রিপুরা সীমান্তে নিরাপদে এনে দেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি। রাতেই ঘটনা জানিয়ে বার এসোসিয়েশনের সভাপতি জিডি এন্ট্রি করেছেন।

Related posts

মাতাবাড়ির বয়োজ্যেষ্ঠদের নিয়ে তীর্থ ভ্রমণে পাঠালেন বিধায়ক অভিষেক দেবরায়

9th IAPSM Northeast Zonal Conference 2026 Concludes Successfully at Agartala Government Medical College

সাধারণ মানুষ আশঙ্কায় রয়েছে নিগম নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনাঃআশিস কুমার সাহা