এস সি মোর্চার জাতীয় সম্পাদকের উপস্থিতিতে বিজেপি অফিসে বৈঠক

আগরতলা : ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ বি.আর আম্বেদকর সম্মান অভিযান নিয়ে বৈঠক। বৃহস্পতিবার হয় একদিনের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সারা ভারত এস সি মোর্চার সম্পাদক ভোলা সিং।এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ-সভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যান্যরা। ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মদিনকে সামনে রেখে ১২ এপ্রিল থেকে রাজ্য ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি-র এস সি মোর্চা। এসকল কর্মসূচি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সারা ভারত এস সি মোর্চার সম্পাদক ভোলা সিং জানান বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে দেশ জুড়ে। ত্রিপুরায়ও পালন করা হবে অনুরূপ কর্মসূচী।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক