বাংলা নববর্ষের দিনে মুখ্যমন্ত্রী পূজা দিলেন ত্রিপুরা সুন্দরী মন্দিরে

আগরতলা : ত্রিপুরা সুন্দরী মন্দিরে সস্ত্রিক মুখ্যমন্ত্রী গিয়ে বাংলা নববর্ষের দিনে পূজা দিলেন। বাংলা নববর্ষ-র দিন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উদয়পুরের মাতার বাড়িতে যান। সেখানে রীতি মেনে মাতা ত্রিপুরা সুন্দরীর পূজা দেন। সাথে ছিলেন মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। মাতার বাড়িতে পূজা দেওয়ার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।তিনি বলেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। একই সাথে রাজ্যবাসীকে নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তার জন্য মায়ের নিকট প্রার্থনা করেছেন। আগামীদিনে ত্রিপুরার যেন সার্বিক বিকাশ হয় তারও প্রার্থনা করেছেন। এদিন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে গাছের চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে ছিল কড়া নিরাপত্তা।

Related posts

কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্না কংগ্রেসের

পুর ও নগর নির্বাচন হলো সেমিফাইনাল, ফাইনাল খেলা হবে ২০২৮ সালেঃমুখ্যমন্ত্রী

১৯ নভেম্বর থেকে সপ্তাহ ব্যাপী মিশন সাহসি কর্মসূচি শুরু করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ