বহিঃরাজের যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে আটক তিন বাংলাদেশি

আগরতলা : আবারো আগরতলা রেল স্টেশন থেকে আটক তিন বাংলাদেশী নাগরিক। শনিবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে দুইজন যুবক ও একজন যুবতী। তারা অবৈধ ভাবে ত্রিপুরা রাজ্যে আসে। বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে তারা আগরতলা রেল স্টেশনে যায়। আগরতলা জি আর পি থানার পুলিস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবতী জানায় কলকাতা হয়ে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে সে আগরতলা রেল স্টেশনে এসেছে। অপরদিকে ধৃত দুই যুবক কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে যায়। ধৃতরা হল কামরুন নেসা, মোঃ ইসমাইল হোসেন ও মোহাম্মদ নুর হোসেন। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

Related posts

দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

সিক্স বক্স টার্ফ উইকেটে জেআরসি-র জমজমাট প্রদর্শনী ক্রিকেট ও ফুটবল

পুর নিগমের ৪৪ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বাম কর্মী সমর্থকরা