পুর নিগমের মেয়রের হাত ধরে ভূমি পূজন রাজধানীর রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুরের

আগরতলা : বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সমগ্র রাজ্যের উন্নয়নের পাশাপাশি আগরতলা শহরের উন্নয়নে কাজ শুরু করা হয়। আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে অনেক গুলি জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই গুলিকে সংস্কার করে ব্যবহারের যোগ্য করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক কাজও শুরু করা হয়েছে। সোমবার একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।রাজধানীর রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করা হয় সোমবার। এদিনের ভূমি পুজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডাঃ বিশাল কুমার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যান্যরা। প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে পুকুরটি সংস্কারের জন্য। আগামিদিনে পুকুরটি এলাকার লোকজন ব্যবহার করতে পারবে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা