বেকারদের কর্মসংস্থান ইস্যুতে মুখ্য সচিবের কাছে স্মারকলিপি যুব কংগ্রেসের

আগরতলা : বেকারদের কর্মসংস্থান ইস্যুতে এবার সরব হল যুব কংগ্রেস। শুক্রবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় মুখ্য সচিবের উদ্দেশ্যে। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল দেখা করেন মহাকরণে গিয়ে দাবি সনদ পেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা। ডেপুটেশন শেষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন, যুবকদের স্বার্থে তিনটি দাবি পেশ করা হয়েছে। রাজ্যে বেকারদের কর্মসংস্থানের বিশাল বিষাদ চলছে। তাঁর অভিযোগ এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়াও চলে ধীর গতিতে। দুই- তিন বছর লেগে যাচ্ছে। এতে চাকরিপ্রত্যাশীদের মধ্যে বাড়ছে হতাশা। তাছাড়া ফিডার পদ গুলির জন্য টি পি এস সির মাধ্যমে বছরে যাতে অন্য রাজ্যের মতো একবার পরীক্ষা নেওয়া হয়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী