সিপিএম অফিস আক্রমণের ঘটনা নিয়ে শাসক দলের সমালোচনায় বাম নেতৃত্ব

আগরতলা : পুলিস সদর কার্যালয়ে এ ডিজি পির কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা বামফ্রন্ট। অভিযোগ নতুন করে রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে সিপিএম অফিস। অভিযোগ বিজেপি দুর্বৃত্তরা ভাংচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিসের ভূমিকায় ক্ষোভ উগরে অতিরিক্ত পুলিস মহানির্দেশকের কাছে ডেপুটেশন বাম ফ্রন্টের তরফে। শুক্রবার ৫ জনের প্রতিনিধি পুলিস সদরে গিয়ে প্রতিটি ঘটনা তুলে ধরে স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন বামফ্রন্টের কনভেনার মানিক দে, সিপিএম নেতা রাধা চরণ দেববর্মা, আর এস পির দীপক দেব, ফরওয়ার্ড ব্লকের পরেশ সরকার, সিপিআই-র মিলন বৈদ্য। পরে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে অভিযোগ করেন প্রকাশ্যে সিপিএম পার্টির কাজকর্ম যাতে না করা যায় সে জন্য ধর্মনগর, ডুকলি, সোনাইমুড়ি, মান্দাই সিপিএম পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। মান্দাই সিপিএম অফিসে আগুন দিয়ে সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার এ ডি জি পির কাছে স্মারকলিপি জমা দেয় বামফ্রন্ট। মানিক দে বলেন, অধিকাংশ ঘটনা হয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে। তিনি অভিযোগ করেন সিপিএম প্রকাশ্যে কাজ করুক মানুষের সমস্যা তুলে ধরুক এটা শাসক দল চায় না। মানিক বাবু অভিযোগ করেন যেসব জায়গায় ঘটনা ঘটেছে অভিযোগ জানানোর পর আজ পর্যন্ত পুলিস গিয়ে কোন তদন্ত করেনি। এছাড়াও বিভিন্ন বিষয় তারা তুলে ধরেন।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা