অবশেষে স্থায়ী ঠিকানা পেল বৈদিক ব্রাক্ষ্মন সমাজের রাজ্য কমিটি

আগরতলা : অবশেষে স্থায়ী ঠিকানা পেল বৈদিক ব্রাক্ষ্মন সমাজের রাজ্য কমিটি। রাজধানীর কৃষ্ণনগরে রবিবার অফিস বাড়ির উদ্বোধন হয়। এদিন নারায়ণ পূজার মাধ্যমে কৃষ্ণনগরস্থিত বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিস বাড়ির উদ্বোধন হয়। কৃষ্ণনগর স্কাইলার্ক ক্লাব সংলগ্ন এলাকায় তাদের স্থায়ী ঠিকানা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, সভাপতি জীবনকৃষ্ণ ভট্টাচার্য, চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা পন্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সমাজকে সংঘটিত করা। এইদিন বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিসের উদ্বোধনের পর সংগঠনের চেয়ারম্যান জানান কল্যাণ নারায়ন ভট্টাচার্য আগে বৈদিক ব্রাহ্মণ সমাজের স্থায়ী কোন ঠিকানা ছিল না। অবশেষে সংগঠনের স্থায়ী ঠিকানা হল। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ। কখনো পার্কে কখনো স্কুলে সংঘটিত করা হত তাদের সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি। অবশেষে স্থায়ী ঠিকানা হল।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা