রাজধানীতে মিছিল করে পশ্চিম জেলা শাসক অফিসে স্মারকলিপি দুই বাম যুব সংগঠনের

আগরতলা : রাজধানীতে বিশাল মিছিল করে পশ্চিম জেলা শাসক অফিসে তিন দফা দাবিতে স্মারকলিপি জমা দিল দুই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। কর্মসংস্থানের দাবিতে, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসানে, নেশা ও নেশাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে ডি এম অফিস চলো অভিযান করছে বাম দুই যুব সংগঠন। মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। কর্মসংস্থানের দাবিতে, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসানে, নেশা ও নেশাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে সুবিশাল মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক অফিসের সামনে যায়। মিছিলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, সম্পাদক নবারুন দেব, কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা। এদিন মিছিলে প্রচুর সংখ্যায় যুবক- যুবতী অংশ নেয়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী