সিপিআই রাজ্য পরিষদের অফিসে হয় সদর বিভাগের সম্মেলন

আগরতলা : সিপিআই-র পার্টি কংগ্রেস হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাঞ্জাবে। এর আগে বিভিন্ন রাজ্যে হচ্ছে বিভিন্ন স্তরের সম্মেলন। ত্রিপুরায় দলের রাজ্য সম্মেলন হবে জুলাই মাসে। এর আগে শুরু হয়েছে সিপিআই-র বিভাগীয় সম্মেলন। রবিবার সিপিআই-র ১১ তম সদর বিভাগীয় সম্মেলন হয়। এদিন সিপিআই-র রাজ্য দপ্তর জুনু দাস ভবনে হয় এক দিনের সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব মিলন বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব। সিপিআই নেতা মিলন বৈদ্য জানান ২১ থেকে ২৫ সেপ্টেম্বর সিপিআই পার্টির পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে পাঞ্জাবের চণ্ডীগড়ে। এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে ১৩ ও ১৪ জুলাই সিপিআই-র ২৩ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনকে সামনে রেখে বর্তমানে বিভিন্ন অঞ্চল ও মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এইদিন সিপিআই-র সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে এদিন সম্মেলন থেকে ছোট পরিসরে গঠিত হয় সিপিআই সদর পরিষদ।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!