মুস্তাফিজ়ুরকে আইপিএল খেলার অনুমতি দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক : আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজ়ুর রহমানের সঙ্গে চুক্তি করেছে দিল্লি ক্যাপিটালস। তাঁকে ৬ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে। কিন্তু তাঁকে আইপিএলের বাকি সব ম্যাচে পাওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজ়ুরকে এক সপ্তাহ আইপিএল খেলার অনুমতি দিয়েছে।

 

লিগ পর্বে দিল্লির তিনটি ম্যাচ বাকি রয়েছে। ১৮ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলা অক্ষর পটেলদের। সেই ম্যাচে মুস্তাফিজ়ুরকে সম্ভবত পাবে না দিল্লি। কারণ তিনি সে দিন সকালেই ভারতে আসতে পারেন। ১৭ মে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। মুস্তাফিজ়ুর জাতীয় দলের সঙ্গে শারজায় রয়েছেন। লিটন দাসের দলের হয়ে ১৭ তারিখের ম্যাচ খেলার কথা অভিজ্ঞ জোরে বোলারের। তার পর এক সপ্তাহের জন্য আইপিএল খেলতে আসবেন তিনি।

 

দিল্লির সঙ্গে চুক্তি হওয়ার পর বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন। তাঁকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময় তিনি দিল্লির হয়ে খেলতে পারবেন। ১৭ তারিখ দেশের হয়ে খেলার পর ১৮ তারিখ তাঁর ভারতে আসার কথা। সেই হিসাবে ২১ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মুস্তাফিজ়ুরকে পাবে দিল্লি। অক্ষরেরা আইপিএলের প্লে-অফে উঠলে মুস্তাফিজ়ুরকে পাওয়ার সম্ভাবনা কম। কারণ আইপিএলের প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ মে থেকে। উল্লেখ্য, অতীতেও দিল্লির হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ়ুর।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী