নাগিছড়া রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে আলোচনা সভা

আগরতলা : এআরসি আলু চাষকে আরো কিভাবে বৃদ্ধি করা যায় এই বিষয়টিকে সামনে রেখে পর্যালোচনা সভা হয়। শুক্রবার আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে হয় আলোচনা সভা। এদিনের এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের দক্ষিণ-পূর্ব এশিয়ার অবজারভার বিজ্ঞানী ডঃ কল্পনা শর্মা, রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড: রাজীব ঘোষ, পশ্চিম জেলা উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উপ-অধিকর্তা সুজিত দাস, সহ-অধিকর্তা অরিন মজুমদার,অভিনাশ দাস, সাগরিকা ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। এ আর সি পদ্ধতি অবলম্বন করার ফলে রাজ্যে আলু উৎপাদন প্রায় তিন গুণ হয়েছে। তবে এখনো এই আলু গুলি বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না। কারণ এখনো পর্যাপ্ত রাজ্যের সমস্ত চাষীদের মধ্যে এআরসি আলু বীজ বিতরণ করা সম্ভব হয়নি। তাই এই এআরসি পদ্ধতিতে উৎপাদিত আলো গুলোকে বীজ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আগামী দিনে কৃষকদের মধ্যে এই আলু বিতরণ করা হবে।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা