আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে স্যালুট জানানো হয় সেনাবাহিনীকে

আগরতলা : ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে স্যালুট জানানো হয় সেনাবাহিনীকে অপারেশন সিঁদুর সফল হওয়ায়। শনিবার আগরতলা প্রেস ক্লাবে হয় এই অনুষ্ঠান।ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর সফল অভিযানকে ধন্যবাদ জানাতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শনিবার অনুষ্ঠানের করা হয়। উপস্থিত সকলে সেনাবাহিনীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে স্যালুট জানানো হয়। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রনব সরকার জানান সেনাবাহিনীর স্যালুট জানানোর জন্য এদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথমে সকলে ভারতীয়। তারপর কেউ সাংবাদিক, কেউ আইনজীবী, কেউ সরকারি কর্মচারী। তিনি আগামিদিনেও সকলকে সেনাবাহিনীদের পাশে থেকে তাদের মনোবল বৃদ্ধি করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রনব সরকার, ইউনিয়নের সাধারন সম্পাদক সৌরজিৎ পাল, সঞ্জয় পাল, রনজিৎ দেববর্মা, মনিষ সাহা সহ অন্যান্যরা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী