রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ স্বদেশী জাগরণ মঞ্চের

আগরতলা : তুর্কি, আজারবাইজান ও চীনের পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে বিক্ষোভ। শনিবার বিকেলে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখায় স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্ত। পেহেলগাঁও-এ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালায়। এর পরেই পাকিস্তান ভারতের উপর হামলা চালায়। যদিও ভারতীয় সেনা সব কিছু ব্যর্থ করে দেয়। পাকিস্তানকে সে সময় সাহায্য করেছে তুর্কি, আজারবাইজান ও চীন। তাই এই তিন জায়গায় ভারতীয়দের ভ্রমণ ও সেসব দেশের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্ত। এদিন বিকেলে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রান্তের সংযোজক শিবাজি বোস সহ অন্যরা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!