দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভা

আগরতলা : দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভা।শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক হয় রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে। বৈঠকে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, অধিকর্তা এন কে চঞ্চল সহ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দপ্তরের বিগত দিনের কাজকর্ম নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামিদিনের কাজের রূপরেখা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী সুধাংশু দাস জানান এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জন্য বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কত দ্রুত বাস্তবায়িত করা যায়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরে কেন্দ্র ও রাজ্য সরকার থেকে যে অর্থ পাওয়া গেছে তা কতটা ব্যয় করা সম্ভব হয়েছে তা খতিয়ে দেখা। মাংস, ডিম, দুধ উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য স্তরের বৈঠকের পাশাপাশি জেলা স্তরেও বৈঠক হয়। এছাড়াও বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর