টেট- টু পরীক্ষার্থীরা প্রশ্নে ভুলের অভিযোগ জানিয়ে টি আর বি টি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন

আগরতলা : সম্প্রতি শেষ হয়েছে শিক্ষক পদে নিয়োগের জন্য টেট –টু পরীক্ষা। অভিযোগ পরীক্ষায় ভুল প্রশ্নপত্র এবং সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে। স্বাভাবিক ভাবেই এনিয়ে সরব টেট- টু আর্টসের পরীক্ষার্থীরা। শুক্রবার তারা এই অভিযোগ উত্থাপন করে টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করল করলো টেট-২ আর্টসের পরীক্ষার্থীরা।টেট-২ আর্টসের পরীক্ষার্থীরা প্রথমে শিক্ষা ভবনের সামনে সমবেত হয়। সেখান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল টিআরবিটি অফিসে গিয়ে টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্যরা তাদের বক্তব্য সেখানে তুলে ধরেন। তারপর টিআরবিটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেব জানান ২০১৫ সালে প্রথম বারের মতো ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষা হয়েছিল। সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরিক্ষার পদ্ধতি অনুসরণ করে এই টেট পরীক্ষা নেওয়া হয়। আনসার কি প্রকাশ করার পর পরীক্ষার্থীদের কোন অভিযোগ থাকলে অনলাইনে জানাতে পারবে। তারপর সেই অভিযোগ সাবজেক্ট এক্সপার্টদের কাছে পাঠানো হয়। বিগত তিন বছর ধরে পরীক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা টিআরবিটি অফিসে গিয়ে তাদের অভিযোগ জানানোর। এর আগে পরীক্ষার্থী অভিযোগ নিয়ে আদালতে গেলেও রায় গেছে টি আর বি টির পক্ষে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা