ফের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুত ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ সম্পন্ন করার দাবি

আগরতলা : ফের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুত ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ সম্পন্ন করার দাবি জানালেন চাকরি প্রত্যাশীরা। শুক্রবার তারা আগরতলা ফায়ার স্টেশনে এসে যুগ্ম অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় তিন বছর আগে ফায়ার সার্ভিসে ৩০৪ টি ফায়ারম্যান ও ২৫ টি ড্রাইভার পদে নিয়োগের জন্য ইন্ত্রাভিউ শুরু হয়। দুই বছর আগে লিখিত পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ দীর্ঘদিন ধরে থমকে নিয়োগ প্রক্রিয়া। বহুবার চাকরি প্রত্যাশীরা ডেপুটেশন বিক্ষোভ দেখালেও কোন সুরাহা হয়নি। উল্টো প্রায় তিন মাস আগে তাদের দুই বছর আগে নেওয়া লিখিত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। জানানো হয় নতুন ভাবে পরীক্ষা নেওয়া হবে। এতে চাকরি প্রত্যাশীরা কোন আপত্তি জানায়নি। কিন্তু তিন মাস অতিক্রান্ত হতে চললেও নতুন লিখিত পরীক্ষার কোন দিন তারিখ ঘোষণা করছে না এফ আর বি টি। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। শুক্রবারও তারা যুগ্ম অধিকর্তার সঙ্গে দেখা করে কোন সদুত্তর না পেয়ে নিরাশ হয়ে বৃষ্টি ভিজেই বাড়ি জানা। তারা এদিন মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।

Related posts

প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার

ইন্ডিয়া দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়

এক বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার গৃহপরিচারিকা