যুব কংগ্রেস- এন এস ইউ আই-র তরফে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি

আগরতলা : প্রবল বর্ষণের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত। জাতীয় সড়কে জল। জলমগ্ন বিভিন্ন এলাকায় মানুষ। এই অবস্থায় সোমবার থেকে শুরু হওয়া পরীক্ষা স্থগিত রাখার দাবি জানাল যুব কংগ্রেস ও এন এস ইউ আই। রবিবার দুই সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানানো হয়। ২ ও ৪ জুন হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ট সেমিস্টারের পরীক্ষা। কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তাই এই পরিক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরন করল প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই। যুব কংগ্রেস নেতা আমির হোসেন জানান ২ ও ৪ জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমানে রাজ্য বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ নেয়?

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা