আগরতলায় হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি বিলোনিয়ার এক ব্যক্তি

আগরতলা : এখনও হারিয়ে যায়নি সততা। ফের সততার পরিচয় দিলেন এক ব্যক্তি। রাস্তায় পাওয়া লক্ষাধিক টাকা থানায় জমা দিয়ে সততার নজির গড়লেন বিলোনিয়ার সমীর মজুমদার।বিলোনিয়ার বাসিন্দা সমীর মজুমদার মঙ্গলবার দুপুরে আগরতলা শহরে একটি ব্যাগ কুড়িয়ে পান। সাথে সাথে তিনি ব্যাগটি নিয়ে পশ্চিম আগরতলা থানায় যান। পশ্চিম থানার এক পুলিশ অফিসার জানান সমীর মজুমদারের সামনে ব্যাগটি খুলে দেখতে পান ব্যাগে একটি মোবাইল ও নগদ ১ লক্ষ ৪৪ হাজার টাকা রয়েছে। পরবর্তী সময় পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পাড়ে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এক ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে পড়েছিল। দমকল বাহিনীর কর্মীরা অসুস্থ ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ হাসপাতালে গিয়ে অসুস্থ ব্যক্তির সাথে কথা বলে জানতে পাড়ে তার নাম সমীর বৈদ্য। তার বাড়ি বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্র নগর। সে যখন অসুস্থ হয়ে পড়েছিল, তখন তার সাথে একটি ব্যাগ ছিল। তখন পুলিশ এক প্রকার নিশ্চিত হয় টাকার ব্যাগটি সমীর বৈদ্য-র। পরবর্তী সময় সমীর বৈদ্যর স্ত্রী মঙ্গলবার পশ্চিম থানায় গেলে তাকে মোবাইলটি বুঝিয়ে দেওয়া হয়।বুধবার সমীর বৈদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে নিয়ে পশ্চিম থানায় গিয়ে নিজের টাকা বুঝে নেয় এবং ধন্যবাদ জানায় পুলিস ও সমীর মজুমদারকে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা